০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর চপার দুর্ঘটনায় মৃত্যু হল জখম ২ বিমান চালকের

পুবের কলম, ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনাবাহিনীর চপার ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল জখম দুই বিমানচালকের। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মৃত দুজনের মধ্যে একজন ক্যাপ্টেন ও অপরজন মেজর। দুজনের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের উধমপুরের পানিটপে ভেঙে পড়ে সেনাবাহিনী ওই চপারটি। আবহাওয়া খারাপ ও কুয়াশাছন্ন থাকার জন্য উদ্ধারকার্য দেরি হয়। পরে দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান দুজনে।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে মঙ্গলবার সকালে পাটনিটপে প্রশিক্ষণ  চলছিল। সেই সময় ভারতীয় সেনাবাহিনী চিতা চপারটি ভেঙে পড়ে শিবগৃহ ধর অঞ্চলের উধমপুরে।  উধমপুরের ডিআইজি সুলেমান চৌধুরী জানান,  দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের দিকে। তবে অত্যাধিক কুয়াশা থাকার জন্য ঘটনাস্থল খোঁজা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেনাবাহিনীর চপার দুর্ঘটনায় মৃত্যু হল জখম ২ বিমান চালকের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার