০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধানের আত্মহত্যা ঘিরে বাড়ছে রহস্য

পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধান মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজের মৃত্যুকে ঘিরে।

পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এবার সামনে এল ভিডিও । যেটি নরেন্দ্র গিরি মহারাজ তাঁর মৃত্যুর ঠিক আগেই রেকর্ড করেছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

নরেন্দ্র গিরি তাঁর সুইসাইড নোটে লিখেছিলেন ”আমি বেঁচে ছিলাম মর্যাদার সঙ্গে। অপমানকে সঙ্গী করে আমি বাঁচতে পারব না। আর সেই কারণেই নিজের জীবন শেষ করে দিতে চলেছি।” ৭-৮ পাতার দীর্ঘ ওই চিঠি জুড়ে রয়েছে অভিমান ও ক্ষোভ।  কেউ বা কারা মহারাজকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল, ভিডিওতে তাদের কথাই নাকি বলে গিয়েছেন  তিনি।

উল্লেখ্য গতকাল সোমবার থেকেই খোঁজ মিলছিলনা নরেন্দ্র গিরি মহারাজের। তাঁর ঘর ছিল ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসেও ডেকে সাড়া না মেলায় ভাঙা হয় দরজা। মহারাজের ঝুলন্ত দেখে সকলেই চমকে ওঠেন। এরপর দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। ঘর থেকে মেলে সুইসাইড নোট।

গত বছর রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল ৭২ বছরের ধর্মগুরুকে। তাঁর মৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।  

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধানের আত্মহত্যা ঘিরে বাড়ছে রহস্য

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার