০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেতাই যেতে পারবেন শুভেন্দু অধিকারী, রাজ্যকে নির্দেশ হাইকোর্টে

পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে ওঠে বিরোধী দলনেতার দাখিল মামলা। মূলত নেতাই দিবস পালনে পুলিশি অনুমতি চেয়ে হাইকোর্টে গেছেন শুভেন্দু অধিকারী।এদিন সব পক্ষের বক্তব্য শুনে সিঙ্গল বেঞ্চ জানায়, ‘নেতাই যেতে পারেন শুভেন্দু অধিকারী। তাঁকে যাতে না আটকানো হয়’, সেই নির্দেশ দিয়েছেন রাজ্যকে। তবে রাজ্যও আটকাতে মরিয়া। আজ অর্থাৎ শুক্রবার রাজ্যকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এদিন বলেন, “প্রত্যেকের স্মরণসভায় যোগ দেওয়ার অধিকার আছে। রাজ্য নিজে বিরোধী দলনেতাকে এক ঘণ্টার জন্য সেখানে যেতে দিক, না হলে জটিলতা বাড়বে।” এর প্রতুত্তরে রাজ্যের তরফে এজি জানান, ‘আগামী ৬ ও ৭ জানুয়ারি সকাল থেকে রাত অন্য একটি দল ওই একই জায়গায় অনুষ্ঠান করবে বলে আগাম অনুমতি নিয়ে রেখেছে’।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

এ কথা শুনে বিচারপতি এজি-কে বলেন, ‘দু’দিনে অন্তত এক ঘণ্টা সময় দিন অন্যদের। অযথা জটিলতা বাড়াবেন না’। কোনও রাজনৈতিক কর্মকাণ্ড নয়, শুধুমাত্র মালা দেওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে দেওয়া উচিত বলে পর্যবেক্ষণ সিঙ্গেল বেঞ্চের। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

গত ২০১১ সালের ৭ জানুয়ারি, লালগড়ের নেতাই গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটে। ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে স্মরণ করেই নেতাই দিবস পালন করা হয় ওই গ্রামে। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী প্রতি বছর ৭ তারিখ তিনি নেতাই যেতেন। তবে বিগত দুই-তিন বছর সেই নেতাই যাওয়ার পথে তাঁকে পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। গত বছর পুলিশের ব্যারিকেডের কাছ থেকে ফিরে আসতে হয়েছিল শুভেন্দুকে। তাই এবার আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেতাই যেতে পারবেন শুভেন্দু অধিকারী, রাজ্যকে নির্দেশ হাইকোর্টে

আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার