০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তালিবানের পতাকা ব্যবহার করলে টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই রশিদ খানদের

পুবের কলম, ওয়েবডেস্কঃ সামনের মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণ করবে বিশ্বের প্রথমশ্রেণির কুড়ি-বিশের দলগুলি। তবে বিশ্বকাপে নামার আগে আফগানিস্তান ক্রিকেট দলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল আইসিসি। বিশ্বকাপে রশিদ খান, মুহাম্মদ নবিরা তালিবানের পতাকা নিয়ে খেলতে নামলে, প্রতিযোগিতা থেকে তাদেরকে ছেঁটে ফেলা হবে। তবে আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে নামলে কোনও সমস্যা হবে না। এর মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাথা থেকে হামিদ শিনওয়ারিকে সরিয়ে তালিবান তাদের ঘনিষ্ঠ নাসিব জাদরান খানকে বসিয়েছে।

অনেকের মতে, এর ফলে তালিবান বার্তাই দিয়েছে, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রচার পেতে রশিদ খানদের হাতে  বিশ্বকাপে তালিবানের পতাকা ধরানো হবে। আর সেটা হলে বিশ্বকাপ থেকে আফগানিস্তানকে বাদ দেওয়ার পরিকল্পনা সেরে নিয়েছে আইসিসি।  টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশকে তাদের জাতীয় পতাকা আগে থেকে জানিয়ে দিতে হয়। আফগানিস্তান কী করবে, এখনও জানা যায়নি। রশিদ খানরা যদি তালিবানের পতাকা নিয়ে খেলতে নামে, তা হলে আদৌ তাদের খেলতে দেওয়া হবে কিনা, তা নিয়ে চিন্তায় বিশ্বক্রিকেট নিয়ামক সংস্থা।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিবানের পতাকা ব্যবহার করলে টি-২০ বিশ্বকাপ থেকে ছাঁটাই রশিদ খানদের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার