০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ভিক্ষের দোরগোড়ায় ইয়েমেনের নাগরিকরা,শঙ্কা প্রকাশ রাষ্ট্রসংঘের

পুবের কলম ওয়েবডেস্কঃ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছেন ইয়েমেনের লক্ষ লক্ষ নাগরিক। যাদের মধ্যে রয়েছেন অগনিত মহিলা এবং শিশু।

রাষ্ট্রসংঘের  জনকল্যাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ কার্যত  হুঁশিয়ারি দিয়েছেন। ইয়েমেন বিষয়ক এক বৈঠকে বিশ্ব নেতাদেরকে গ্রিফিত বলেন, অরক্ষিতরা সব সময় সংকটের জন্য চরম মূল্য দিয়ে থাকে।

তিনি আরও বলেন বহু সংখ্যক ইয়েমিনি শিশু হারিয়েছে শিক্ষার অধিকার, বেঁচে থাকার মত মৌলিক অধিকার। আজ তাদের জীবনে যুদ্ধ, রক্তপাত এইগুলোই চরম সত্য হয়ে দেখা দিয়েছে।মার্টিন গ্রিফিত বলেন, যুদ্ধে অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হওয়া মানুষ প্রতিদিন টিকে থাকার লড়াই করছে যাদের সামনে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ একেবারেই কম। এই ভাবে চললে যে অচিরেই দুর্ভিক্ষের জেরে সেই দেশে শুরু হয়ে যাবে মৃত্যু মিছিল তাও বলছে রাষ্ট্রসংঘ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্ভিক্ষের দোরগোড়ায় ইয়েমেনের নাগরিকরা,শঙ্কা প্রকাশ রাষ্ট্রসংঘের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার