০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে ভাঙছে ‘মহাগঠবন্ধন’! লালুর হাত ছেড়ে বিজেপি যোগ নীতীশের?    

পুবের কলম,ওয়েবডেস্ক:  বিহারের রাজনীতিতে নয়া ‘নাটক’। গুঞ্জন, ফের একবার লালুর হাত ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দরজায় কড়া  নাড়ছে লোকসভা নির্বাচন। লোকসভা যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে জেডিইউ ও আরজেডির মধ্যকার সংঘাত। ‘পরিবারবাদ’ রাজনীতি  নিয়ে সম্প্রতি নীতীশের মন্তব্য নজর কেড়েছে। তার পর পরই আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী যাদবের এক বক্তব্য এই পর্বে নয়া মাত্রা যোগ করে। পরে  অবশ্য পোস্টটি মুছে দেন তিনি। পোস্ট মুছলেও বিতর্ক অব্যাহত রয়েছে। প্রশ্ন উঠছে তবে কি বিহারের বিধানসভা ভেঙে যাবে?

উল্লেখ্য, বিহারের ‘মহাগঠবন্ধন’ সরকারের মডেলই ছিল ইন্ডিয়া জোটের অঙ্কুর। এবার প্রকাশ্যেই তীব্র বাকবিতন্ডায় জড়াল, সেই মহাগঠবন্ধন সরকারের প্রধান দুই শরিক দল। এক নীতীশ কুমারের জেডিইউ, দুই  লালুপ্রসাদ যাদবের আরজেডি। এমনকী  কয়েক ঘণ্টার মধ্যেই সরকার পরে যেতে পারে বলেও জোর জল্পনা।

বিহারের রাজনীতির এহেন অবস্থার  সূত্রপাত  মোদি সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত  কর্পুরী ঠাকুরকে মরণোত্তর  ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করার পর। বুধবার পাটনার একটি সভায় দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে ইউপিএ সরকারকে একাধিকবার আবেদন করেছিলেন তিনি।তবে তাঁর কথা কর্নপাত করে ইউপিএ সরকার। এদিন কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন  দেওয়ার সিদ্ধান্তের জন্য মোদির প্রশংসা করেন ফুলঝুরি ঝড়ান তিনি।  সূত্রের খবর, ফের বিজেপিতে ফিরতে চাইছেন নীতীশ। বিজেপিও তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে ভাঙছে ‘মহাগঠবন্ধন’! লালুর হাত ছেড়ে বিজেপি যোগ নীতীশের?    

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার