০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মমতাকে ফোন খাড়গের, ‘ন্যায় যাত্রা’য় তৃণমূল সুপ্রিমোকে অংশ নেওয়ার বার্তা

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কদিন আগেই ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। মনে করা হচ্ছে, মমতার মান ভাঙাতেই ফোন করেন খাড়গে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কি কথোপকথন হয়েছে, তা স্পষ্ট করে জানিয়েছেন জয়রাম রমেশ। তিনি বলেন, ইতিমধ্যে বাংলায় শুরু হয়েছে কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’। কংগ্রেস চায়, সেই যাত্রায় অংশ নিন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিটের জন্য হলেও রাহুলের পাশে যেন গিয়ে দাঁড়ান মমতা, সেই অনুরোধই করেছে কংগ্রেস। জয়রাম রমেশ আরও বলেন, আমাদের লক্ষ্য বিজেপিকে হারানো। মমতাকে ছাড়া আমরা বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়তে পারব না। ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অংশ তিনি।

আরও পড়ুন: ‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, কদিন আগেই ‘ইন্ডিয়া’ জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি যথাযথ সম্মান পান না বলেও সরব হয়েছিলেন। স্পষ্ট করে মমতা জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও জোটে করবেন না। বাংলায় একাই লড়বে তৃণমূল। এই মন্তব্যের পরই মাঠে নামেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি জানিয়েছিলেন, মমতাকে ছাড়া জোট সম্ভব নয়। মমতাকে কংগ্রেস সভাপতির ফোন অনেকটাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতাকে ফোন খাড়গের, ‘ন্যায় যাত্রা’য় তৃণমূল সুপ্রিমোকে অংশ নেওয়ার বার্তা

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৪, শুক্রবার