০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক নয়, এবার শিল্প-শ্রমিক সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা। এবার থেকে নিয়োগ সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের নজিরবিহীন সংঘাতের মাঝেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এই সিদ্ধান্ত বেশ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে আইনমহল। এদিনই বেঞ্চ নির্ধারণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

সম্প্রতি সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে কলকাতা। মামলা গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মঙ্গলবার সকালে এজলাস ছাড়ার সময় ওই সংঘাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানো হচ্ছে। আইনজীবী মহলের দাবি, ‘কোনও মামলা সরানো হলে, সাধারণত একসঙ্গে সব বিচারপতির বেঞ্চের মামলা বদল হয়। কিন্তু যখন একজন বা দুজন বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরানো হয়, তখন প্রধান বিচারপতি কোনও বার্তা দিতে চাইছেন বলে ধরে নেওয়া হয়’। এরপর থেকে শিল্প সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল

প্রসঙ্গত, আগেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত বেশিরভাগ মামলাই সরিয়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র উচ্চ প্রাথমিকের মামলা ছিল তাঁর কাছে। মঙ্গলবার সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। এখন দেখার শিল্প সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় পরবর্তীতে কি কি নির্দেশ জারি করেন?

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যা: আমেরিকা-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা, ইরানি জনগণের প্রতি সংহতি জানালেন ওমর আব্দুল্লাহ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রাথমিক নয়, এবার শিল্প-শ্রমিক সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার