০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোয়াড মিটঃ অস্ট্রেলিয়া,জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

পুবের কলম ওয়েবডেস্কঃ এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্র  সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎও করেছেন।

এর পাশাপাশি ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাতে বসে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার  মধ্যে চতুর্দেশীয় অক্ষ কোয়াডের বৈঠক। এর আগে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন মোদি।

বৈঠকের শুরুতেই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন “ কোয়াডের সদস্য  হিসেবে আমরা কোভিডের মোকাবিলা করেছি, এবার ভারত ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলেও শান্তি প্রতিষ্ঠার লক্ষে একযোগে কাজ করবে”।

শুধুমাত্র মার্কিন নির্ভরতার দিন যে আর নেই তা বুঝিয়ে দিয়েছে আফগানিস্তানের সাম্প্রতিক অবস্থা। তাই চিনের মোকাবিলা করতে ভারত বেশি ভরসা রাখছে জাপান এবং অস্ট্রেলিয়ার ওপর। পূর্ব এশিয়ার ছোট ছোট দেশগুলির সঙ্গে অক্ষ তৈরিতে ভারত বেশি জোর দিচ্ছে যাতে তা বিপদের সময় কাজে আসে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিক মহল।

মোদির  সঙ্গে বৈঠকের পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইট করে বলেছেন, ‘‘আমার বন্ধু এবং অস্ট্রেলিয়ার পরম মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে খুবই খুশি। দু’দেশের সম্পর্ক আরও গভীর করাই আমাদের লক্ষ্য।’

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘উন্মুক্ত, উদার, সমৃদ্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে, দুই দেশ পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করেছে।’’

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোয়াড মিটঃ অস্ট্রেলিয়া,জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার