০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশে পাড়ি দিচ্ছে ইসরোর জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল, শুরু কাউন্টডাউন

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মহাকাশে পাড়ি দিচ্ছে ইসরোর জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল (জিএসএলভি)। রকেটটি ইনস্যাট-৩ডিএস উৎক্ষেপণের সফল কাউন্টডাউন শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরো। মূলত এই মিশনটি উপগ্রহে আবহাওয়া সংক্রান্ত বিষয়ে কাজ করবে। শনিবার ইসরো জানিয়েছেন, মিশনের উদ্দেশ্য হল বর্ধিত আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগের সতর্কতার জন্য ভূমি ও মহাসাগরের পৃষ্ঠতল পর্যবেক্ষণ করবে। পাশাপাশি উপগ্রহ সহায়তায় গবেষণায় কাজ করবে। এই অপারেশনাল ইনস্যাট-৩ ডি এবং ইনস্যাট-৩ডিআর ধারাবাহিকভাবে কাজ করবে।

শুক্রবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে বিকেল ৫.৩৫ মিনিটে উৎক্ষেপণের জন্য ২৭.৩০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছে। বিজ্ঞানীরা আগামী দিনে জিও-স্টেশনারি কক্ষপথে স্থাপন করার জন্য বেশ কয়েকটি কৌশল পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাকাশে পাড়ি দিচ্ছে ইসরোর জিওসিনক্রোনাস লঞ্চ ভেহিকল, শুরু কাউন্টডাউন

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার