০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

পুবের কলম, ওয়েবডেস্কঃ জাপানের নয়া প্রধানমন্ত্রীর পদে বসছেন দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। ৬৪ বছরের ফুমিও কিশিদা স্বল্পভাষী বলেই পরিচিত। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনে জয় পেয়েছে। আজ বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এলডিপির নেতা হিসেবে জয় পান কিশিদা। এই নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৭ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী, টিকা বিষয়ক মন্ত্রী তারো কোনো মাত্র ১৭০ ভোট পেয়ে পরাজিত হন। তারো কোনো এর আগে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির জয় ফুমিও কিশিদার প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করে। বিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন নির্বাচিত ফুমিও কিশিদা। গত বছর সেপ্টেম্বরে ক্ষমতা নেওয়ার মাত্র এক বছরের মাথায় প্রধানমন্ত্রীর পদত্যাগ করার ঘোষণা করেন ইয়োশিহিদে সুগা।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় এলডিপির নতুন নেতার প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। আগামী ২৮ নভেম্বরের আগেই দেশটিতে সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে এলডিপি’কে নেতৃত্ব দেবেন কিশিদা। দলীয় ভোটের ফলে দেখা গেছে, দলের হেভিওয়েটদের পক্ষ থেকে অনেক বেশি সমর্থন পেয়েছেন তিনি। অন্যদিকে দলীয় নির্বাচনের প্রথম রাউন্ড শেষেই সরে দাঁড়ান দুই নারী প্রার্থী ৬০ বছর বয়সী সানাই তাকাইচি এবং ৬১ বছর বয়সী সিকো নোদা।

ইতিমধ্যেই কিশিদা আয় বৈষম্য কমিয়ে আনার দিকে তার দৃষ্টি দিয়েছেন। সেইসঙ্গে জোর দিয়েছেন কোয়াডের সঙ্গে অংশীদারিত্বে। অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে নিয়মিত চিনের সঙ্গেও বার্তালাপ সারছেন তিনি।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপানের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার