০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু হয়েছিল ন্যাটোর সদস্য হওয়া নিয়ে। দীর্ঘসময় কেটে গেলেও দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এখনও চলমান। হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে দুই পড়শি দেশ। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ফের ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া নিয়ে নতুন করে বির্তক উস্কে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন শেষ পর্যন্ত ন্যাটোতে যোগ দেবে। কারণ ইউক্রেনের প্রতি ‘পূর্ণ’ সমর্থন রয়েছে ন্যাটো সদস্য দেশগুলির।’ ইউক্রেনকে সদস্য করতে করণীয় সবটাই করবে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ব্রাসেলসে সাংবাদিকদের ব্লিংকেন বলেন, ‘সম্মেলনে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই সদস্যপদের জন্য একটি সেতুবন্ধন তৈরিতে সহায়তা করা।’

আরও পড়ুন: সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়ের দিকে রাশিয়া-ইউক্রেন

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

প্রসঙ্গত, ইউক্রেন ঘিরে রাশিয়ার সৈন্য মোতায়েন ও যুদ্ধের প্রধান কারণ হলো ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে না পারে। ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার জন্য তা চরম হুমকি বলে দাবি করেছে রুশ সরকার। তারা প্রথম থেকেই দাবি করে আসছে, ইউক্রেনকে কোনোদিনই ন্যাটোর সদস্য করা যাবে না। এনিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতাদের কড়া বার্তা দিতে দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ৬ এপ্রিল ২০২৪, শনিবার