০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে ইসরাইল, দাবি তেল আবিবের

পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার ভোর হতে না হতেই ইজরাইলে হামলা চালায় ইরান। রিপোর্ট অনুযায়ী, ইজরাইলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম হয়েছে ইরান বলে দাবি করল তেহরান। পাল্টা ইসরাইলের তরফে বলা হয়েছে, ইরানের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে ইসরাইল বলে দাবি করেছে তেল আবিব। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানের দিক থেকে আসা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরাইলকে সহায়তা করেছে আমেরিকা। বাইডেনের কথায়, “ইসরাইলে মোতায়েন মার্কিন সেনা সদস্যদের ধন্যবাদ, আমরা ধেঁয়ে আসা প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ইসরাইলকে সহায়তা করেছি।”

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথমদিন (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সেই হামলায় ১৩ নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৭ জন সদস্য ছিলেন। এই হামলার বদলা নিতে ইসরাইলে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইরান। সেই ঘোষণা মতই এদিন হামলা চালিয়েছে দেশটি।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে ইসরাইল, দাবি তেল আবিবের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, রবিবার