০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে কোনও ভিসায় করা যাবে ওমরাহ, ভিসা নীতি সহজ করল সৌদি আরব

পুবের কলম, ওয়েবডেস্ক: পবিত্র ওমরাহ পালনে ভিসা নীতি সহজ করল সৌদি আরব। বিদেশি হজযাত্রীদের কথা মাথায় রেখে জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করল সৌদি। এখন থেকে যেকোনো ধরনের ভিসায় সৌদি আরব গেলেই বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন। এমনটাই জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক্স-এ মন্ত্রণালয় বলেছে, যে কোনো দেশ থেকে এবং যে কোনো ভিসায় এখন থেকে স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করা যাবে। ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ই-ভিসাসহ সব ধরণের ভিসায় এই সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন: উমরাহতে গিয়ে নিখোঁজ কেরামত আলি

অন্যদিকে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে হজ ও ওমরাহ পালনকারীদের ইবাদত সহজ করতে ‘ডিজিটাল ব্যাগ’ চালু করছে সৌদি সরকার। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যাগ প্রোগ্রাম হজ ও ওমরাহযাত্রীদের জীবনমান সহজ করবে। তাদের হজ ও ওমরাহ পালন সহজ করবে। মুসল্লিদের সব ধরনের সহযোগিতা করা হবে এর মাধ্যমে। বিশেষ করে কখন তারা কোন বিধান পালন করবে, সে বিষয়ে সতর্ক করা হবে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

‘ঘরে থাকুন, জানালা থেকে দূরে থাকুন’: মার্কিন-ইসরাইল হামলার মধ্যে ইরানে ভারতীয় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যে কোনও ভিসায় করা যাবে ওমরাহ, ভিসা নীতি সহজ করল সৌদি আরব

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার