০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাত এগারোটায় শেষ মেট্রো, শীঘ্রই শুরু হবে সকাল ৬টাই প্রথম

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অফিস ফেরত নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে বেশি রাতেও মেট্রো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ব্লু লাইনে  শুক্রবার অর্থাৎ ২৪ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বিশেষ এই মেট্রো পরিষেবা। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। যাত্রাপথে এই বিশেষ মেট্রো থামবে সব স্টেশনেই। এই মেট্রো উপলক্ষে যাত্রীদের জন্য প্রতিটি স্টেশনে একটি একটি করে কাউন্টার খোলা থাকবে যেখান থেকে কার্ড বা টোকেন সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। আপাতত এই মেট্রো পরীক্ষামূলকভাবে চললেও শীঘ্রই তা পুরদমে চালু করা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টে অফিস যাত্রীদের কথা মাথায় রেখে মেট্রোর সময়সীমা বাড়ানো আবেদন জানিয়ে মামলা করা হয়। সেই মামলার প্ররিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মেট্রো কর্তৃপক্ষকে যাত্রীদের কথা মাথায় রেখে আবেদনটি বিবেচনা করার নির্দেশ দেন। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না।

বিশেষ সূত্রে জানা গেছে, শুধুমাত্র রাত্রে নয় সকালেও বাড়তে চলেছে মেট্রো। যদিও এই নিয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি। তবে খুব শীঘ্রই সকাল ৬টা থেকে চালু হবে প্রথম মেট্রো।

বর্তমানে সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ে ৯টা ৪০ মিনিট। যেটির গন্তব্য দমদম। পৌঁছয় রাত্রি ১০টা ২৯ মিনিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ে রাত্রি ৯টা ২৮ মিনিটে। এই মেট্রো কবি সুভাষ এসে পৌঁছয় ১০টা ২৯ মিনিটে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাত এগারোটায় শেষ মেট্রো, শীঘ্রই শুরু হবে সকাল ৬টাই প্রথম

আপডেট : ২৪ মে ২০২৪, শুক্রবার