০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ নবজাতকের মৃত্যু

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মর্মান্তিক ! দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ততপক্ষে ৬ সদ্যোজাতর মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল। উদ্ধার করা হয় ১২ সদ্যোজাতকে। দিল্লির বিবেক বিহারের ঘটনা ৷

দমকল সূত্রের খবর, রাত ১১টা ৩২ মিনিট নাগাদ হাসপাতালে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। আধিকারিকরা জানিয়েছেন, বিল্ডিং থেকে ১২ জন সদ্যোজাতকে উদ্ধার করা হয়। কিন্তু, তার মধ্যে হাসপাতালে চিকিৎসা চলাকালীন ছয় জন মারা গেছে। বাকি ছয় জনের চিকিৎসা চলছে। এর মধ্যে এক শিশু ভেন্টিলেটরে রয়েছে।

কী করে আগুন লাগাল তা এখনও জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে বলে খবর। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। শিশু হাসপাতালের মতো জায়গায় এই অগ্নিকাণ্ড ঘিরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শিশুদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নিকবর্তী অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ নবজাতকের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২৪, রবিবার