০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩ জুন নয়, পঠন পাঠন শুরু হবে আরও পরে- নয়া নির্দেশিকা শিক্ষা দফতরের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রবল দাবদাহের পাশাপাশি ভোটের কারণে এগিয়ে আনতে হয়েছিল গরমের ছুটি। স্কুল খোলার কথা ছিল ৩ জুন। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর। নয়া নির্দেশিকা অনুযায়ী, সরকারি, সরকার পোষিত স্কুলে আগামী ১০ জুন থেকে শুরু হবে পঠন পাঠন। তবে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন থেকেই স্কুলে যেতে হবে।

শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন অর্থাৎ পরের সোমবার থেকেই স্কুলে যেতে হবে। যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস চালু করা সম্ভব নয়। তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে।

৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের জন্য ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষনা করে শিক্ষা দফতর। সেই ছুটির শেষে এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দফতর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩ জুন নয়, পঠন পাঠন শুরু হবে আরও পরে- নয়া নির্দেশিকা শিক্ষা দফতরের

আপডেট : ২৭ মে ২০২৪, সোমবার