০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনা, আহত কমপক্ষে ২৪

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভয়াবহ দূর্ঘটনার ঘটনার ঘটল দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে। ঘটনায় আহত কমপক্ষে ২৪ জন। জানা গেছে, বুধবার সকালে হরিদ্বার থেকে জয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। রাজস্থানের দাউসা এলাকায় হঠাৎই বাসটি উল্টে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলিতভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বাস চালক। আর তার ফলেই ঘটে দুর্ঘটনা। যদিও কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনা, আহত কমপক্ষে ২৪

আপডেট : ২৯ মে ২০২৪, বুধবার