০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের দিনেও সন্দেশখালিতে বিজেপির তান্ডব, অভিযোগ তৃণমূলের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সপ্তম তথা শেষ দফার এই নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রেও চলছে ভোট। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি অঞ্চলে চলছে ধুন্ধুমার। বিগত বেশ কয়েকমাস যাবৎ রাজ্য রাজনীতি আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভোটের দিনেও সেখানে দেখা গিয়েছে উত্তেজনা।

শনিবার দুপুরের দিকে বিজেপি বাহিনীর তান্ডবের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক তৃণমূল। শেষ পাওয়া খবর পর্যন্ত তৃণমূলের মোট পাঁচ কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ জোড়া ফুলশিবিরের। অন্যদিকে বিজেপির অভিযোগ তাদের ২ কর্মীর মাথা ফেটেছে। একইসঙ্গে এখানকার বয়ামারি এলাকায় একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে দু’পক্ষই, পাশাপাশি বন্দুকের বাঁট দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, দলীয় কর্মীদের আটকে রাখার অভিযোগে সন্দেশখালির আগরহাটির বাসন্তী হাইওয়েতে ইট ছোঁড়ে বিজেপি কর্মীরা। অন্যদিকে আগরহাটি হাইস্কুলের সামনে বোমাবাজি ঘিরেও উত্তেজনা ছড়ায়।

উল্লেখ্য, এই অঞ্চলের বিতর্কিত নারী আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক হাজী নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটের দিনেও সন্দেশখালিতে বিজেপির তান্ডব, অভিযোগ তৃণমূলের

আপডেট : ১ জুন ২০২৪, শনিবার