০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী চারদিন শিয়ালদহে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা, ভোগান্তির আশঙ্কা

পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়ালদহে আগামী চারদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। স্টেশন সম্প্রসারণ ও পরিকাঠামো বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অনেক ট্রেন বাতিল হয়েছে। যাত্রাপথও বদলেছে বেশ কিছু ট্রেনের। তবে কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেবিষয়ে কিছুই জানানো হয়নি। রেল জানিয়েছে, সব মিলিয়ে ৮৮টি ট্রেন বাতিল হয়েছে। আর বহু ট্রেনের যাত্রাপথ শুরু ও শেষ হবে দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্টে। এর ফলে নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা হয়রানির আশঙ্কা করছেন। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘যাত্রীদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেওয়া হবে। যাত্রী পরিষেবা রেল সদা তৎপর।’’

আরও পড়ুন: ইলেকট্রনিক ইন্টারলকিং কাজের জন্য হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ   
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী চারদিন শিয়ালদহে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা, ভোগান্তির আশঙ্কা

আপডেট : ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার