পুবের কলম, ওয়েবডেস্ক: ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় তাঁকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিথা হেরাথকে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ১৪ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ২২৫ আসনের পার্লামেন্টে দিশানায়েকের বামপন্থি জোট ১৫৯টি আসনে জয় পায়। এরপর নতুন করে মন্ত্রিসভা ঢেলে সাজানোর সুযোগ পান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এ পর্যায়ে আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার পাশাপাশি হেরাথকে ফের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত




























