০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফকে ছাড় নয়, হুমকি বিজিবি মহাপরিচালকের

ঢাকা: সীমান্ত-সহ ভারতকে কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ইদানীং বিএসএফের চোখে চোখ রেখে কথা বলছে বিজিবি। সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বার বার বাধার সম্মুখীন হয়েছে বিএসএফ।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিজিবি প্রধান বলেন, বিদেশ মন্ত্রককে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনও ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে, আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনও ছাড় দেব না। তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। মোট কথা কোনও বিষয়ে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। এভাবেই হুমকি দেন বিজিবি প্রধান। উল্লেখ্য, নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামী মাসে হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিএসএফকে ছাড় নয়, হুমকি বিজিবি মহাপরিচালকের

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৫, বুধবার