০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছরের কম বয়সীদের রাত ১১ টার পর সিনেমা হলে প্রবেশ নিষেধ: তেলেঙ্গানা হাইকোর্ট

নয়াদিল্লি: তেলেঙ্গানায়, ১৬ বছরের কম বয়সী নাবালক নাবালিকারা রাত ১১ টার পরে আর সিনেমা হলে প্রবেশ করতে পারবে না। তেলেঙ্গানা হাইকোর্ট রাজ্য সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে এই বিষয়ে নিয়ম তৈরি করা উচিত। এই মর্মে রাজ্য সরকার ও অন্যান্যকে হাইকোর্ট নির্দেশ দিয়ে বলেছে, সরকার যতক্ষণ না এ বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনূর্ধ্ব ১৬-দের সিনেমা হল কিংবা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যেন না দেওয়া হয়। সকাল ১১টার আগে এবং রাত ১১টার পর কোনও ১৬ বছরের নীচে নাবালক-নাবালিকাকে থিয়েটার এবং মাল্টিপ্লেক্সে মুভি শো দেখা রোধ করতে যা যা করা জরুরি তা যেন অবিলম্বে চালু করা হয় বলেও আদালত জানায়।

উল্লেখ্য যে, আবেদনকারী বিজয় গোপালের আইনজীবী তার যুক্তিতে বলেন যে অপ্রাপ্তবয়স্কদের গভীর রাতে সিনেমা দেখতে দেওয়া উচিত নয়। কারণ এটি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। সম্প্রতি হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২: দ্য রুল সিনেমার প্রচারমূলক শোয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ও বহুজনের জখম হওয়ার ঘটনায় মোট চারটি আর্জি জমা পড়ে আদালতে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৬ বছরের কম বয়সীদের রাত ১১ টার পর সিনেমা হলে প্রবেশ নিষেধ: তেলেঙ্গানা হাইকোর্ট

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৫, বুধবার