০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিধানসভায় পেশ হচ্ছে রাজ্য বাজেট। এবারের বাজেটে সবচেয়ে বড় চমক রাজ্যের সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে সরকারি কর্মচারীদের মন পেতে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। প্রস্তাবিত বাজেটে রাজ্যের তরফে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

গত বছর বাজেটেও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার বড়দিনে অর্থাৎ গত ২৫ ডিসেম্বর সেই ধরনের কোনও ঘোষণা হয়নি। তাই বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণার সম্ভাবনা যে প্রবল তা আগেই অনুমান করা হয়েছিল।

এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। এদিন নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কর্ণাটকের বেলাগাভিতে হোলির শোভাযাত্রায় ইসরাইলি পতাকা উত্তোলন, মোদি -নেতানিয়াহুর পোস্টার বহন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার