০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সল্টলেকে বাড়িতে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১, ধূমপান থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান

পুবের কলম প্রতিবেদকঃ শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটল। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আগুন নিয়ন্ত্রণে দমকলের দু’টি ইঞ্জিন সেখানে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের  লোকজনের সঙ্গে কথা বলেন। যদিও ঠিকানা বিভ্রাটের কারণে দমকলের পৌঁছাতে কিছুটা দেরি হয়। প্রাথমিক ভাবে তাদের কাছে যে খবর যায় সেটি ভুল ঠিকানা হওয়ায় এই দেরির কারণ।

জানা গেছে, সল্টলেকের ডিএ ব্লকের একটি বাড়িতে সোমবার রাত ১০টা নাগাদ আগুন লাগে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪৭ বছর বয়সী দেবর্ষি গাঙ্গুলির। এই বাড়ির তিনতলার একটি ঘরে বসে মদ্যপানের পাশাপাশি ধূমপানও করছিলেন দেবর্ষি বাবু সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়ির তিন তলাতেই। আচমকা আগুন লেগে যাওয়ায় তিনি বেরিয়ে আসতে পারেন নি।

দমকলের প্রাথমিক অনুমান ধূমপানের আগুনের ফুলকি থেকেই আগুন লেগেছে। যদিও তদন্তের পরেই বিষয়টি নিশ্চিত করা যাবে বলে দমকল সূত্র জানিয়েছে। ঘটনার সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন মৃত দেবর্ষির স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যা। সেই সময় তাঁরা বাড়ির দোতলায় ডাইনিং-এ ছিলেন।মেয়েকে খাওয়াতে ব্যস্ত ছিলেন মৃতের স্ত্রী।  হঠাৎ শব্দ পেয়ে তিনি তিনতলায় উঠে দেখেন ঘরের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে। চিৎকার করে লোকজন জড়ো করেন তিনি। পাশেই চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের বাড়ি। বাড়ির একতলায় একটি টায়ারের দোকান রয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র তিনতলার ঘরটি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কর্ণাটকের বেলাগাভিতে হোলির শোভাযাত্রায় ইসরাইলি পতাকা উত্তোলন, মোদি -নেতানিয়াহুর পোস্টার বহন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেকে বাড়িতে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১, ধূমপান থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার