০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে বড়সড় হামলা সন্ত্রাসবাদীদের। দেশটির এক যাত্রীবাহী ট্রেনে হামলা চালানো হয়েছে বলে খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গোটা ট্রেন হাইজ্যাক করা হয়েছে বলে দাবি সন্ত্রাসবাদীদের। হামলাকারীরা আরও দাবি করছে, তাদের গুলিতে ৬ জন নিহত হয়েছে। অন্তত ১০০ জন যাত্রীকে বন্দী করা হয়েছে।

পাক সংবাদমাধ্যম ডন বলছে, কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। সেই সময়েই জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক: শিলংগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীদের নামাল কর্তৃপক্ষ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী

আপডেট : ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার