০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

পুবের কলম, ওয়েবডেস্ক: স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরার (Kunal Kamra) বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সোমবার কমেডিয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

সূত্রের খবর, মুম্বাইয়ের খার এলাকায় হ্যাবিট্যাট স্টুডিওতে কমেডি শো চলাকালীন উপ-মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন কুনাল। ওই কমেডি শোয়ে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) বলে রসিকতা করেন কমেডিয়ান। এই মন্তব্যের কারণেই কুনালের Kunal Kamra) বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

আরও পড়ুন: মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

আরও পড়ুন: মুসলিম সংরক্ষণ বিল নিয়ে উত্তপ্ত সংসদ, কার্যবিবরণী ছাড়াই মুলতবি রাজ্যসভা

আরও পড়ুন: সম্ভল সহিংসতা: এএসপি অনুজ চৌধুরি-সহ ২০ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

কমেডিয়ান কুনাল কামরার (Kunal Kamra) ‘অপমানজনক’ মন্তব্যের তীব্র সমালোচনা করে কুণালকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেছেন, “কৌতুক নিয়ে কোনও সমস্যা নেই, তবে নেতাদের উদ্দেশ্য করে মানহানি এবং অপমানজনক মন্তব্য মোটেই সহ্য করা হবে না।” মুখ্যমন্ত্রীর কথায়, বাক স্বাধীনতার নামে অন্যের স্বাধীনতা এবং মতাদর্শের ওপর হস্তক্ষেপ করা যায় না। এটি কখনোই ন্যায়সঙ্গত নয়।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

অন্যদিকে এই ঘটনার পর বিক্ষুব্ধ শিবসেনা কর্মীরা হ্যাবিট্যাট স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের অভিযোগে প্রায় ৪০ জন শিবসেনা কর্মীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার