০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ বিজেপি করলে মাদক হয়ে যেত চিনি!এনসিবিকে একহাত নিলেন এনসিপির ভুজবল

পুবের কলম ওয়েবডেস্কঃ শাহরুখ খান যদি বিজেপিতে যোগ দিতেন তাহলে মাদক হয়ে যেত চিনির গুঁড়ো।শাখরুখ খানের পুত্র আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে এই ভাবেই তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মহাজোট শরিকের মন্ত্রী ছগন ভুজবল।

গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে মাদক উদ্ধার প্রসঙ্গে এনসিবি কে একহাত নেন ভুজবল। তাঁর দাবি গুজরাত থেকে মাদক উদ্ধার হলে তার তদন্ত হয়না, কিন্তু প্রমোদতরী ইস্যুতে পেছনে পড়ে থাকে এনসিবি।

আরও পড়ুন: বিজেপিতে বড় ধাক্কা, গোর্খাল্যান্ডের দাবি সরিয়ে ‘উন্নয়নের’ লক্ষ্যে তৃণমূলে নাম লেখালেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক

উল্লেখ্য এখনও বন্দি শাহরুখ পুত্র আরিয়ান। কেবল বলি তারকা শাহরুখের পুত্র হওয়ার কারণেই আরিয়ানকে এমনভাবে বন্দিজীবন কাটাতে হচ্ছে।আগেই বলেছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রহতগি।আরিয়ানকে আটকে রাখা নিয়ে শিবসেনার সিনিয়র এক নেতা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের সিটিং বিচারপতি নার্কোটিক কন্ট্রোল ব্যুরোকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিক। শাহরুখপুত্র আরিয়ানকে এইভাবে আটকে রাখা আসলে মৌলিক অধিকারের বিরোধী বলে মন্তব্য করেন শিবসেনা নেতা কিশোর তিওয়ারি ।

আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

সংবিধানের ৩২ নম্বর ধারার উল্লেখ করে শিবসেনা নেতা কিশোর তিওয়ারি বলেছেন অনুগ্রহ করে প্রধান বিচারপতি রামানা এটিকে ‘বিশেষ গুরুত্ব’ দিয়ে দেখুন।এনসিবির তৎপরতাকে তিনি ‘পক্ষপাতমূলক’ বলেও বর্ণনা করেছেন। শিবসেনা নেতার দাবি, আসলে এনসিবি  গত ২ বছর ধরে  ‘অশুভ উদ্দেশে ‘ চলচ্চিত্রজগতের সঙ্গে জড়িত ব্যাক্তিত্ব, মডেল ও সেলেবেদের ধরপাকড় শুরু করেছে। 

আরও পড়ুন: বিধানসভা ভোটের মুখে ময়নায় বিজেপিতে বড় ভাঙন: তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

গোয়া থেকে মুম্বই গামী এক প্রমোদতরীর থেকে আটক করা হয় বলিউড বাদশার পুত্রকে। প্রথমে এনসিবি হেফাজত এর পর এখন  আর্থার রোড জেলে আছেন এই স্টারকিড। ইতিমধ্যেই অবশ্য বলিউড  সহ রাজনৈতিক জগতের অনেককেই পাশে পেয়েছেন  খান পরিবার। এই মুহুর্তে  হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন খান পরিবার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহরুখ বিজেপি করলে মাদক হয়ে যেত চিনি!এনসিবিকে একহাত নিলেন এনসিপির ভুজবল

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার