০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পুরোনো মামলাগুলির শুনানিই করবে সুপ্রিম কোর্ট

ওয়াকফ নিয়ে দায়ের নতুন মামলা, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে নতুন মামলা গ্রহণ করল না দেশের শীর্ষ আদালত। শুক্রবার ওয়াকফ (Waqf (Amendment) Act) আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন এক মামলাকারী। কিন্তু সেই মামলা গ্রহণ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। এর আগেই সেই মামলা শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আগামী ৫ মে ফের সেই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ এর আগেই স্পষ্ট করে জানিয়েছিল, ৭০ জনেরও বেশি মামলা দায়ের করেছেন। এর মধ্যে মাত্র পাঁচজনের মামলার শুনানি করবে আদালত। অর্থাৎ ওয়াকফ নিয়ে নতুন কোনও মামলা গ্রহণ করতে রাজি নয় আদালত। পুরনো মামলাগুলির শুনানিই করবে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

Read More: WAQF ACT: নতুন করে ১৩ টি আবেদন গ্রহণ করল না শীর্ষ আদালত

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

শুক্রবার ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন মুহাম্মদ সুলতান নামের এক ব্যক্তি। মামলাকারীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “এই বিষয়ে আর কোনও নতুন আবেদন গ্রহণ করা হবে না। যদি আপনার কিছু অতিরিক্ত কারণ থাকে, তাহলে আপনি হস্তক্ষেপের আবেদন দায়ের করতে পারেন।”

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নদিয়ার কল্যাণীর চর যাত্রা সিদ্ধি গ্রামে হাজার ভোটারের মধ্যে বাদ প্রায় ৪০০! ক্ষোভের পারদ তীব্র,কেন এমন হল ?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরোনো মামলাগুলির শুনানিই করবে সুপ্রিম কোর্ট

ওয়াকফ নিয়ে দায়ের নতুন মামলা, গ্রহণই করল না সুপ্রিম কোর্ট

আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার