০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বহরমপুরের সুতপা হত্যা মামলায় রায় হাইকোর্টের

ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

পুবের কলম ওয়েবডেস্ক: বহরমপুরে কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। দোষী সুশান্ত চৌধুরীর ফাঁসি রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। হাই কোর্টের নির্দে  ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না। সেই সঙ্গে দোষীর ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০২২ সালের ২ মে বহরমপুরে একটি মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরী। সুতপাকে প্রায় ৪২ বার ছুরি দিয়ে কোপায় সুশান্ত। আশপাশে উপস্থিত লোকজনকে একটি খেলনা বন্দুক দিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। মিথ্যে বয়ান দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে সুশান্ত। পুলিশের দাবি, সুতপার শরীরে যেভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল, তাতেই স্পষ্ট হয়ে যায় প্রতিশোধ থেকে সুতপাকে ছুরি দিয়ে কোপায় সুশান্ত। একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে গত ২০২৩ সালের আগস্টে সুশান্তকে দোষী সাব্যস্ত করে বহরমপুর আদালত। বহরমপুর আদালতের রায়ে খুশি হন সুতপার পরিবারের লোকজন।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

ফাঁসির সাজা ঘোষণার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সুশান্ত। সাজা কমানোর আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দোষী সুশান্ত চৌধুরী। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বুধবার নজিরবিহীন রায় দেন বিচারপতি। ফাঁসির সাজা রদ করে দেন তিনি। তার বদলে আমৃত্যু কারাদণ্ডের সাজার নির্দেশ দেন। ৪০ বছরের আগে সাজা মাফ চেয়ে আবেদন করা যাবে না বলে জানায় আদালত। সেই সঙ্গে দোষী সুশান্ত চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভারতে নকল ওষুধের বিস্তার নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ প্রকাশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বহরমপুরের সুতপা হত্যা মামলায় রায় হাইকোর্টের

ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার