০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে নির্মীয়মাণ ওভারব্রিজ ভেঙে আহত ৫ শ্রমিক

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নির্মীয়মাণ ওভারব্রিজের একটি অংশ ভেঙে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। পোহরি হাইওয়ের পাশে একটি বাসস্ট্যান্ড এবং রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। ছ’জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।  ধসে পড়া অংশের নীচে কেউ কাজ করছিল না, ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮০ কোটি টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মিত হচ্ছিল বলে জানা গেছে। মধ্যপ্রদেশ পিডাব্লিউডি দফতরের পক্ষ থেকে শুভম কনস্ট্রাকশন নামে একটি সংস্থাকে সেতু নির্মাণের বরাত দেওয়া হয়েছিল। সেই ঠিকাদার সংস্থার কনস্ট্রাকশান কোয়ালিটি কন্ট্রোল অফিসার প্রবীণ পান্ডে সাংবাদিকদের জানান, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত কম্পন অনুমোদিত সীমার বাইরে প্রয়োগ করা হয়েছিল, যার ফলে কাঠামোটি ভেঙে পড়ে। স্থানীয় থানার পুলিশ আধিকারিক কৃপাল সিং রাঠোর বলেন, নির্মাণ সংস্থাকে নোটিশ জারি করা হয়েছে। তদন্ত চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে নির্মীয়মাণ ওভারব্রিজ ভেঙে আহত ৫ শ্রমিক

আপডেট : ১৫ জুন ২০২৫, রবিবার