০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনারপুরে শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরি, লক্ষাধিক টাকা ও ১৫ ভরি সোনার গয়না লুট

কুতুব উদ্দিন মোল্লা, সোনারপুর: সোনারপুরের রূপনগরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। বাসন্তী হাইস্কুলের সংস্কৃত শিক্ষক রামশঙ্কর মণ্ডল ও তাঁর পরিবারের দীর্ঘ ২১ বছরের বাস রূপনগরের ওই বাড়িতে।

গত ১৩ জুন তাঁর পিতার মৃত্যুর কারণে তিনি গোসাবার রাঙাবেলিয়ায় পৈত্রিক ভিটেয় গিয়েছিলেন। সোমবার, ১৬ জুন বাড়ি ফিরে দেখেন  মূল গেটে তালা নেই।বাড়ির ভিতরে ঢুকে দেখেন, নীচতলায় একটি ঘর ও দোতলার তিনটি ঘরের তালা ভাঙা। ঘরের ভিতর লণ্ডভণ্ড অবস্থা।

আরও পড়ুন: ১৫ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার ৩, উদ্ধার বিপুল পরিমাণে সোনার গয়না

তিনটি স্টিলের আলমারি ও দু’টি শোকেস ভেঙে দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে প্রায় ১৫ ভরি সোনার গয়না ও নগদ ১ লক্ষ টাকা। যা তাঁর স্ত্রী সুতপা মণ্ডলের অপারেশনের জন্য সংরক্ষিত ছিল। আরও বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা৷

রামশঙ্করবাবুর অনুমান, নীচতলার বাথরুমের জানালার গরাদ কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত। চারপাশে বাড়িঘরে ভর্তি হলেও কীভাবে এত বড় চুরি হয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত। ইতিমধ্যেই সোনারপুর থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন রামশঙ্করবাবু। তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। স্থানীয়রা চাইছেন, দ্রুত চোরদের গ্রেফতার করে এলাকায় ফের নিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন।

সর্বধিক পাঠিত

‘ঘরে থাকুন, জানালা থেকে দূরে থাকুন’: মার্কিন-ইসরাইল হামলার মধ্যে ইরানে ভারতীয় নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনারপুরে শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরি, লক্ষাধিক টাকা ও ১৫ ভরি সোনার গয়না লুট

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার