০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর বিশ্বব্যাঙ্কের

পুবের কলম ওয়েবডেস্ক:বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বায়ুদূষণ রোধে সহায়তার হাত বাড়াল বিশ্বব্যাঙ্ক। মোট ৬৮ কোটি মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫,৮০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, দুটি প্রকল্পের জন্য এই ঋণ দেওয়া হচ্ছে; একটি, ‘বাতাসের মান উন্নয়ন ও দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প’; অন্যটি, ‘জ্বালানি নিরাপত্তা জোরদার প্রকল্প’। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২,৫০০ কোটি টাকা। অন্যদিকে, গ্যাস সরবরাহ বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হচ্ছে ৩,০০০ কোটি টাকার ঋণ। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা।

উল্লেখযোগ্য, বাংলাদেশে বায়ুদূষণ বর্তমানে গুরুতর একটি সমস্যা। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে, বিশ্বব্যাঙ্কের সহায়তা বাংলাদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেবে বলে ধারণা করছেন পরিবেশবিদেরা।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান
ট্যাগ :
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর বিশ্বব্যাঙ্কের

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার