০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের একমাসের মাথায় ‘খুন’ স্বামী, সন্দেহের তির স্ত্রী দিকে, পরকীয়া না অন্যকিছু তদন্তে পুলিশ

পুবের কলম ওয়েবডেস্ক:  মেঘালয়ে রাজা রঘুবংশী খুনের মামলার রেশ কাটতে না কাটতেই ফের স্বামীকে খুন। বিয়ের একমাসের মাথায় খুন এক যুবক। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন ওই যুবক। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মিলেছে যুবকের পটাগলা দেহ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

গত ১৮ মে পেশায় প্রাইভেট ল্যান্ড সার্ভেয়ার ৩২ বছর বয়সি তেজেশ্বরের সঙ্গে বিয়ে হয়ে ঈশ্বর্যর। ১৭ জুন বিয়ের একমাসের মাথায় হঠাৎ করে গায়েব হয়ে যান ওই যুবক। তারপর থেকে খোঁজ চলছিল তেজেশ্বরের। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপরই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি খাল থেকে উদ্ধার হল তেজেশ্বরের দেহ।

আরও পড়ুন: বেলডাঙার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনা: হেমন্ত সোরেনের সঙ্গে কথা অভিষেকের, দ্রুত পদক্ষেপের আশ্বাস

বিয়ের আগে থেকেই ঈশ্বর্যার সঙ্গে এক ব্যাঙ্ককর্মীর সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন মৃত যুবকের পরিবার। সেই সঙ্গে তেজেশ্বরের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্যা। প্রথমে ফেব্রুয়ারিতে তেজেশ্বরের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। সেই সময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ঈশ্বর্ষ। পরে ফিরে এসে চলতি বছরের মে মাসে বিয়ে করেন তেজেশ্বরকে।

আরও পড়ুন: অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

ঈশ্বর্যর সঙ্গে তেজেশ্বরের বিয়ে নিয়ে পরিবারের আপত্তি ছিল বলে সূত্রের খবর। তবে তেজশ্বর সেই আপত্তি শোনেননি। বিয়ের একমাসের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হল ওই যুবকের। দেহ উদ্ধার হওয়ার পর ঈশ্বর্য ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তেজেশ্বরের পরিবারের সদস্যরা।  ঈশ্বর্য ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কারণ সম্পর্কে অনেকটা পরিষ্কার হওয়া যাবে।

আরও পড়ুন: ১৯৮৪-র শিখ দাঙ্গা: খুনের দায়ে দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়ের একমাসের মাথায় ‘খুন’ স্বামী, সন্দেহের তির স্ত্রী দিকে, পরকীয়া না অন্যকিছু তদন্তে পুলিশ

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার