০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়দিঘি জেটিঘাটের কাছে ডুবল ট্রলার, ক্ষতি প্রায় ১৫ লক্ষ টাকা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : ভয়াবহ ট্রলার ডুবি এবার রায়দীঘিতে।জেঠির গায়ে ধাক্কা খেয়ে রায়দিঘিতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার।বরাতজোড়ে কেবিনের ভিতরে থাকা মাঝি ও সরকারি মাঝি প্রাণে বেঁচে গেল। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের রায়দিঘিতে সোমবার ভোর তিনটে নাগাদ মনি নদীতে ডুবে গেল একটি মৎস্য জীবি ট্রলার।

মা অন্নপূর্ণা নামে এই ট্রলারটি ইলিশ ধরা জাল, বরফ, ও ৪০০০ লিটার ডিজেল তেল নিয়ে তৈরি হয়ে ছিল বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে।ট্রলারটি এসে যখন রায়দিঘি জেটিতে নঙ্গর করছিল, ঠিক সেই সময়ে সিমেন্টের জেটি থেকে বেরিয়ে থাকা দুটি মোটা লোহার রড ট্রলারের পাতাটুনিতে ঢুকে গিয়ে এক সাইট ফেঁসে যায়। সঙ্গে সঙ্গে ট্রলারের মধ্যে জল ডুবতে থাকে। রাত তিনটে নাগাদ মনি নদীর তীরের কাছাকাছি রায়দিঘী জেঠির পাশে তারপরেই ডুবে গেল ট্রলারটি।

ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকার।ট্রলারটি নদী থেকে তোলার চেষ্টা চলছে।তবে জেটিঘাটে এই ভাবে বিপদজনক ভাবে লোহার রড কেন বার করে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: আবারও রায়দিঘিতে ডুবে গেল একটি ট্রলার, উদ্ধার ১৪ জন মৎস্যজীবি

আরও পড়ুন: বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা হয়ে গেল রায়দীঘিতে
ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রায়দিঘি জেটিঘাটের কাছে ডুবল ট্রলার, ক্ষতি প্রায় ১৫ লক্ষ টাকা

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার