পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পরামর্শে আগামী তিন দিন বাড়িতেই থেকে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
৭৫ বছর বয়সী নেতানিয়াহুর জলশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে এবং তিনি স্যালাইন নিচ্ছেন। উল্লেখ্য, ২০২৩ সালে তাঁর দেহে একটি পেসমেকার বসানো হয়। গত বছরের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়েছিল।


















