উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আজ শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস। আজকের দিনে ১৯৪৭ সালে ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষা করেছিল বিপ্লবীরা। নিজেদের জীবন দিয়ে।
আর এ দিনটিকে স্মরণ করে এদিন জয়নগর থানার উওরপাড়া মাদ্রাসা দারুল ফালাহ এর উদ্যোগে সুবিশাল শোভাযাত্রা উওরপাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে বহড়ু হয়ে জয়নগর থানার মোড়ে যায় এবং সেখান থেকে আবার একই ভাবে মাদ্রাসায় এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এদিনের এই শোভাযাত্রায় কয়েকশো পড়ুয়া অংশ নেয়।দীর্ঘ ১২ কিমি রাস্তায় সমাজ সচেতন মূলক প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় হাঁটেন বহু পড়ুয়া। এর পরে মাদ্রাসায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস সহ মাদ্রাসার একাধিক শিক্ষক গন। এদিন বিধায়ক বিশ্বনাথ দাস স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাঙালিদের অবজ্ঞার উপর দৃষ্টি আকর্ষণ করে ন।


















