০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে, ঘোষণা

জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে পণ্য ও পরিষেবা কর বসবে দু’টি ধাপে—৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে তামাকসহ ‘ক্ষতিকর’ এবং বিলাসবহুল দ্রব্যের ওপর বিশেষ ৪০ শতাংশ জিএসটি আরোপ হবে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন ব্যবস্থা। ফলে ১২% ও ২৮% হারের ধাপ তুলে নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, নতুন কাঠামোয় বছরে প্রায় ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। বিরোধী শাসিত রাজ্যগুলি ক্ষতিপূরণের দাবি তুলেছে। জীবনবিমা ও স্বাস্থ্যবিমা পরিষেবায় ১৮% জিএসটি তুলে নেওয়া হবে এবং ৩৭টি জীবনরক্ষাকারী ওষুধ সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। রাজনৈতিকভাবে চাপের মুখে থাকা কেন্দ্রের দাবি, এটি দেশবাসীর জন্য ‘দিওয়ালির উপহার’।

ট্যাগ :

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে, ঘোষণা

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার