০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত: পাঞ্জাবে মৃত ৩৭, ডুবে ১,৬৫৫ গ্রাম

উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে টানা বৃষ্টিপাত ও বন্যায় ভয়াবহ পরিস্থিতি। পাঞ্জাবে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ জন, ভেসেছে ১,৬৫৫টি গ্রাম। গুরুদাসপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে ৩২৪ গ্রাম প্লাবিত। অমৃতসর, ফিরোজপুর, হোসিয়ারপুর, কাপুরথালা ও সাংগ্রুরও বিপর্যস্ত। প্রায় ২ লক্ষ হেক্টর জমি জলের তলায়। দিল্লিতে যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে ২০৭.৪৮ মিটারে পৌঁছেছে, বন্ধ হয়েছে ওল্ড রেল ব্রিজ দিয়ে ট্রেন চলাচল। ময়ূর বিহারের আশ্রয় শিবিরও ভেসে গেছে, গোটা শহরে বন্যা সতর্কতা জারি। জম্মু ও কাশ্মীরে ঝিলম নদীর জল বেড়ে বাদগাম, অনন্তনাগসহ বহু এলাকা ডুবে গেছে, উদ্ধারকাজ চলছে। হরিয়ানার মোহালি, পাতিয়ালা, লুধিয়ানা, কারনাল, রোহতকেও ক্ষতিগ্রস্ত করেছে বন্যা।এদিকে হিমাচল প্রদেশের কুলুর আখড়া বাজার এলাকায় ধসে প্রাণ গেছে এক জনের, আটকে পড়েছেন আরও অনেকে। বহু এলাকায় নৌকায় উদ্ধারকাজ চলছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত: পাঞ্জাবে মৃত ৩৭, ডুবে ১,৬৫৫ গ্রাম

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার