০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ বিষাদ! খেলতে খেলতে স্কুলেই মৃত্যু ১১ বছরের ছাত্রী

জীবন বড় তুচ্ছ! আনন্দ হঠাৎ দুঃখে পরিণত হয়। স্বপ্ন হঠাৎ ভেঙে চুরমার হয়। যেমনটা হল এই ছাত্রীর ক্ষেত্রে।
মধ্যপ্রদেশের ইন্দোরে স্কুলে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মাত্র ১১ বছরের ছাত্রী লক্ষ্মিতা প্যাটেলের। বুধবার স্পোর্টস ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত তাকে প্রথমে বেতমা হাসপাতাল এবং পরে চৈথরাম হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। লক্ষ্মিতার বাবা দিলীপ প্যাটেল বেসরকারি চাকরিজীবী, মা গৃহবধূ। এক দাদা রয়েছে তার। ঘটনার পর স্কুলে নেমে আসে শোকের ছায়া, স্তব্ধ সহপাঠী ও শিক্ষকরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হঠাৎ বিষাদ! খেলতে খেলতে স্কুলেই মৃত্যু ১১ বছরের ছাত্রী

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার