নেপালের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সুশীলা কার্কীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শপথ নেওয়ার পর সমাজমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বগ্রহণের জন্য মাননীয়া সুশীলা কার্কীকে আন্তরিক শুভেচ্ছা। নেপালের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শপথের পর এক বিবৃতিতে নেপালের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদারিত্বের কথা উল্লেখ করে।
৭২ বছরের কার্কী নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। প্রবল গণবিক্ষোভে কেপি শর্মা ওলির পদত্যাগ ও সেনার অস্থায়ী নিয়ন্ত্রণের পর আন্দোলনকারীদের সমর্থনেই তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। শপথের আগে তাঁর সমর্থনে আড়াই হাজারের বেশি স্বাক্ষর জমা পড়ে। শুক্রবার রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাঁকে শপথ করান।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কার্কী আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন। নেপালে পরবর্তী সাধারণ নির্বাচন হবে ২০২৬ সালের ৫ মার্চ।
০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কীকে শুভেচ্ছা মোদীর
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- 299
ট্যাগ :
সর্বধিক পাঠিত


















