পুবের কলম প্রতিবেদক : ২০২৫-২০২৭ সালের জন্য শনিবার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে উত্তর ২৪ পরগনায় জমিয়তে উলামায়ে হিন্দের ২৭তম নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে ছিলেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়াও ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আবদুস সালাম, বারাসাত হাসপাতাল সুপার ডা. সুব্রত মণ্ডল প্রমুখ।
সভায় সিদ্দিকুল্লাহ বলেন, সংগঠন মজবুত হয়েছে। আগে সদস্য সংখ্যা ছিল ১০ লক্ষ বর্তমানে সেই সংখ্যা ১৬ লক্ষ্যে পৌঁছেছে। তিনি আরও বলেন, আমরা রাজ্য তথা দেশকে সুরক্ষিত রাখতে চাই, মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে চাই, শান্তি সম্প্রীতি ঐক্য সৌভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই। তিনি জানান, দেশজুড়ে জমিয়তে উলামায়ে হিন্দের সদস্য সংগ্রহ অভিযান শেষে এখন শুরু হয়েছে বিভিন্ন স্তরে কমিটি গঠনের কার্যক্রম। তারই অংশ হিসাবে এ দিন নির্বাচন হয়েছে।
অন্যদিকে ডা. সুব্রত মন্ডল এ দিন সংগঠকদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে বেশি বেশি করে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। মুফতি আবদুস সালাম সংগঠনের শুরুর গল্প তুলে ধরে সংগঠকদের দেশপ্রেমের উদাহরণ তুলে ধরেন। কাজী আরিফ রেজা সংগঠনের জেলেরস্তরের তথ্য তুলে ধরেন।
এ দিন জেলা জমিয়তে উলামার নবগঠিত কমিটির সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা নজরুল ইসলাম, সম্পাদক মাওলানা কাজী আরিফ রেজা, সহ-সভাপতি মাওলানা আবদুল হাকিম, আমীর হাসান, বজলুর রহমান, কারী মহিউদ্দিন, আহাসানুল্লাহ। একইভাবে সহ-সম্পাদক হয়েছেন মুফতি মোজাফফর হোসেন, কারী মাহমুদ হোসেন, মাওলানা খলিলুল্লাহ, মুফতি মুহাম্মদ শাহ কাসমী। যুগ্ম-কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাওলানা জাকির হোসেন এবং শাহাদাত


















