সংশোধিত ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত না করে আংশিক স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সোমবার দেওয়া অন্তর্বর্তী রায়ে শীর্ষ আদালত জানায়, আইনের সব ধারা স্থগিত করার যুক্তি নেই। তবে ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণার ক্ষমতা জেলাশাসকদের হাতে থাকবে না। আদালতের পর্যবেক্ষণ—এ ধরনের সিদ্ধান্ত নিলে আইন, আদালত ও প্রশাসনের পৃথক ক্ষমতা ক্ষুণ্ণ হবে। উল্লেখ্য, নতুন আইনে জেলাশাসককে ওয়াকফ সম্পত্তি নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছিল, যা নিয়ে মুসলিম সমাজ আপত্তি তুলেছিল। ৫ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতিতে কার্যকর হওয়া ওয়াকফ আইন, ২০২৫-এর বৈধতা নিয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার অন্তর্বর্তী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ওয়াকফ আইনে আংশিক স্থগিতাদেশ, জেলাশাসকের ক্ষমতা বাতিল করল সুপ্রিম কোর্ট
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- 1109
ট্যাগ :
সর্বধিক পাঠিত


















