০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের আগ্রাসনে ক্ষুব্ধ বিশ্ব, প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে বাড়ছে সমর্থন

পুবের কলম ওয়েবডেস্ক:  গাজায় ইজরায়েলের মাত্রাতিরিক্ত আক্রমণ নিয়ে ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক সমীক্ষায় উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মনে করছেন ইসরাইল সীমা অতিক্রম করেছে।

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত কমিশন জানিয়েছে, গাজায় কার্যত গণহত্যা চালাচ্ছে ইসরাইল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৯০ শতাংশ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, গাজায় তীব্র দুর্ভিক্ষ চলছে। ইতিমধ্যেই নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

এই প্রেক্ষাপটে, প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্তর্জাতিক সমর্থন জোরদার হচ্ছে। ফ্রান্স-সহ ১৪২টি দেশ রাষ্ট্রসংঘে যুদ্ধবিরতি ও স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রস্তাবে ভোট দিয়েছে। ভারতও দীর্ঘদিন পর প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নেয়।

সবশেষে লুক্সেমবার্গ জানিয়েছে, তারা প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটবে। প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন, ‘‘পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইউরোপ ও বিশ্বের বহু দেশ এখন প্যালেস্তাইনের স্বীকৃতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।’’

বর্তমানে রাষ্ট্রসংঘের ৭৫ শতাংশ, অর্থাৎ ১৪৭টি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের পর যুক্তরাজ্যও এ বিষয়ে ঘোষণা করতে পারে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের আগ্রাসনে ক্ষুব্ধ বিশ্ব, প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে বাড়ছে সমর্থন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার