০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুকি মহিলাকে রকেট নিক্ষেপ সিআরপিএফ, কোর্ট জবাব চায় কেন্দ্রের

পুবের কলম, জাতীয় ডেস্ক: গত বছর মণিপুরে মেইতেই সম্প্রদায়ের আক্রমণের পর  কুকি মহিলারা প্রতিবাদ জানানোর সময় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা রকেট লঞ্চারের সাহায্যে রকেট নিক্ষেপ করে সেই প্রতিবাদ আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তাতে একজন কুকি মহিলা মারাত্মক ভাবে জখম হন।

সেই মহিলা এখন কেন্দ্র এবং মণিপুরের তদানীন্তন বিজেপি সরকারের কাছে  ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা করেছেন। এই মামলার জেরে মণিপুর হাইকোর্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে  জবাব চেয়েছে। অবশ্য এখনই বিচারপতি এ গুণেশ্বর শর্মা কেন্দ্র বা রাজ্যকে আনুষ্ঠানিক ভাবে কোনও  নোটিশ পাঠাননি। ওই মহিলা ক্ষতিপূরণের পাশাপাশি ফৌজদারি মামলা করে বিশেষ তদন্ত দলকে দিয়ে ওই ঘটনার তদন্ত দাবিও করেছেন।

আরও পড়ুন: মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের

বিচারপতি বলেছেন, ২ সপ্তাহের মধ্যে এই ব্যাপারে যার যা বক্তব্য লিখিতভাবে দিতে হবে। ১৭ অক্টোবর এই মামলার শুনানি হবে। মানবাধিকারের জন্য কুকি মহিলা সংগঠন এই মামলা করে অভিযোগ করেছে, মণিপুরের সাইবোল গ্রামে কুকি মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির, ৮,৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন মণিপুরে

সেই নিরস্ত্র মহিলাদের রকেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। সিআরপিএফের অফিসাররা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এইভাবে মহিলাদের দমন করতে চেয়েছিলেন। আদালতে কেন্দ্রীয় সরকারের কৌসুঁলি বি আর শর্মা উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধু সরকারি পক্ষকেই এই মামলায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া উচিত। অভিযোগকারীদের আইনজীবী আনন্দ গ্রোভার বলেন, আদালত এই ব্যাপারে যথাযথ আদেশ দিলে ভালো হয়। আনন্দ গ্রোভারের অধীনে আরও পাঁচজন আইনজীবী এই মামলায় সওয়াল করতে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জেনারেল লেনিন হিজামও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চূড়াচন্দ্রপুরে মোদির স্বাগত তোরণ ভাঙচুর

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুকি মহিলাকে রকেট নিক্ষেপ সিআরপিএফ, কোর্ট জবাব চায় কেন্দ্রের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার