০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ অভিষেকের

পুবের কলম,ওয়েবডেস্ক:GST ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসে দাম না কমলেও নিরুপায় হয়ে এখন কেন্দ্রকে জিএসটি কমাতে হচ্ছে। তিনি বলেন, “কৃষি আইনের কারণে ৮০০-র বেশি কৃষক আত্মহত্যা করেছেন, অথচ কোনও দায় স্বীকার করেনি সরকার।” নোটবন্দির সময় বহু মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছিলেন বলেও তিনি অভিযোগ তোলেন। অভিষেকের প্রশ্ন, “অ্যাকাউন্টেবিলিটি কোথায়? মানুষকে জবাবদিহি না করলে সরকার কাজ করবে কেন?” পাশাপাশি তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কেন্দ্র বাংলার কাছ থেকে কত টাকা তুলেছে ও কত ফিরিয়ে দিয়েছে, তার হিসেব দিতে হবে। ক্রিকেটে পাকিস্তান প্রসঙ্গেও আক্রমণ শানিয়ে তিনি বলেন, “পিওকে দখলে না এনে পাকিস্তানের সঙ্গে খেলা কেন?”

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সহজে, জানালেন নির্মলা
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনি ‘হত্যা’র প্রতিবাদে উত্তাল লখনউ: রাজপথে আমেরিকা-ইজরায়েল বিরোধী মিছিলে জনজোয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিরুপায় হয়ে এখন GST কমাতে হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ অভিষেকের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার