০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকায় যোগ হলো ফ্রান্সের নামও। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স এ স্বীকৃতি দিল। সোমবার জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ ঘোষণা দেন।

মাখোঁ বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময় এবং হামাসের হাতে আটক ৪৮ জন জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “কোনো কিছুই চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না।” পাশাপাশি তিনি দুই রাষ্ট্র সমাধানের আহ্বান জানান।

এদিকে স্বীকৃতির পদক্ষেপ চললেও গাজায় রক্তপাত থামেনি। সোমবার ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মাখোঁর মতে, বিশ্ব শান্তির মুহূর্ত এখন হাতের নাগালে, আর দেরি করা যাবে না।

১৯৮৮ সালে ইয়াসির আরাফাত স্বাধীনতা ঘোষণার পর থেকে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে দেড় শতাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও জানান, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও শিগগির একই পথে হাঁটবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার