০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আরও ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। সোমবার বিহার নির্বাচনে ছয় জন প্রার্থীর নাম ঘোষণা করল হাত শিবির। ফলে দলের ঘোষিত মোট প্রার্থীর সংখ্যা ৬০ এ পৌঁছাল। মধ্যরাতের পরে কংগ্রেসের তালিকা ঘোষণা করা হয়েছিল।

যদিও জোটের দুই প্রধান আরজেডি এবং কংগ্রেসের সাথে আনুষ্ঠানিক আসন ভাগাভাগি চুক্তি এখনও কার্যকর হয়নি। দলীয় সূত্রে খবর, বাল্মীকি নগর থেকে সুরেন্দ্র প্রসাদ কুশওয়াহা, আরারিয়া থেকে আবিদুর রহমান, আমৌর থেকে জলিল মস্তান, বারারি থেকে তৌকির আলম, কাহালগাঁও থেকে প্রবীণ সিং কুশওয়াহা এবং সিকান্দ্রা (এসসি) থেকে বিনোদ চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস।

আরও পড়ুন: বিহার নির্বাচন বাতিল মামলা শুনলই না শীর্ষ আদালত, প্রশান্ত কিশোরের দলকে কড়া ভর্ৎসনা আদালতের

আরও পড়ুন: মমতার প্রস্তাবে নজিরবিহীন সাড়া: মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে একজোট কংগ্রেস-সপা-সহ বিরোধী শিবির
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার