০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফের রাজস্থানে বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে দু’জন যাত্রীর মৃত্যু, আহত ৫

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বাসে আগুন লেগে মৃত্যু হল দু’জন যাত্রীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানে জয়পুরে। অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাসিম (৫০) এবং শাহিনম (২০)। তাঁরা সম্পর্কে বাবা ও মেয়ে। অনেকেই আহত হয়েছেন।

দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন শাহপুরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ শ্রমিকের মৃত্যু, আহত ৫

সূত্রের খবর, এদিন একটি ১১ হাজার কিলোভোল্টের হাইটেনশন তার ছিড়ে পড়ে বাসের উপর। ফলে বাসে থাকা সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং বাসটিতে আগুন ধরে যায়। বাসটির দশজন শ্রমিক উত্তরপ্রদেশের বরেলি থেকে টোডির একটি ইটভাটায় কাজ করতে এসেছিলেন।

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

আরও পড়ুন: ফের উত্তপ্ত মণিপুর, ঘটনায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি সহ আহত ৫
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের রাজস্থানে বাসে আগুন, অগ্নিদগ্ধ হয়ে দু’জন যাত্রীর মৃত্যু, আহত ৫

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার