০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় বলল সুপ্রিম কোর্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় জানাল সুপ্রিম কোর্ট। এদিন আদালত বলেছে, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চই সংশোধন করে নেবে।”

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্যের শাসক দল তৃণমূল। এদিন সেই মামলার শুনানি হয় আদালতে। মামলাকারীর পক্ষের আইনজীবী কপিল সিব্বল এদিন বলেন, “বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষ আবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে। তাই SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হোক। পশ্চিমবঙ্গের অবস্থা তো আরও খারাপ। গ্রামাঞ্চলে কোনও ৪জি নেই, ৫জি নেই, ইন্টারনেট ভাল নয়।” এরপরই বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনারা এমন করে বলছেন যেন এদেশে কোনওদিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয়নি।”

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, এসআইআরে কোথায় কত নাম বাদ?

সেই সঙ্গে শীর্ষ আদালত বলে দিয়েছে, এসআইআর নিয়ে কোনও রাজ্যের হাইকোর্টে কোনও মামলা হলে সেই মামলায় যেন স্থিতাবস্থা বজায় রাখা হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর।

আরও পড়ুন: এসআইআর: মাধ্যমিকের অ্যাডমিট ও আধার কার্ড গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: এসআইআর: নথির অসঙ্গতি কাটাতে ওডিশা-ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমিশনকে কাজ করতে দিন, এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় বলল সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার